Last Updated:
Abhishek Banerjee: ৪ তারিখ রবীন্দ্র সংগীতের মাঝে ডিজে বাজানো মন্তব্যের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিআইডি কে জানিয়েছেন কোন উস্কানি মূলক মন্তব্য করার জন্য তিনি এই মন্তব্য করেননি। রাজনৈতিক ভোটের প্রচারে বিভিন্ন রকম নেতৃত্বরা মন্তব্য করে থাকেন সেরকমই কর্মীদের উদ্দেশ্য করে মন্তব্য করা।
কলকাতা: চোখের চিকিৎসা করাতে বিদেশ যাওয়ার আবেদন করে হাইকোর্টে অভিষেক। বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে আবেদন করেন তৃণমূল সাংসদ। প্রায় ১ সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার আবেদন করেছেন তিনি। উসকানিমূলক ভাষণ মামলায় হাইকোর্টের নিষেধাজ্ঞা শিথিলের আবেদন তাঁর। বিদেশ যাওয়ায় আবেদনের জরুরি শুনানি নয়, সাফ জানিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।
চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে আদালতে জরুরি শুনানি চেয়ে দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। আবেদন ফেরালেন বিচারপতি। এর আগেও হাইকোর্টের নির্দেশ নিয়ে আমেরিকায় চোখ দেখাতে যান অভিষেক। তবে তা কয়লা পাচার মামলায়। এরপর বিধাননগর পুলিশে ভোটপ্রচারে অভিষেকের উস্কানিমূলক বক্তব্য নিয়ে মামলা হয়। রক্ষাকবচ দিলেও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাপায় হাইকোর্টের একক বেঞ্চ বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই নির্দেশের শিথিলতা চেয়েই আবেদন করে অভিষেক। এ নিযে দেবজিত সরকার বলেন, নিশ্চয়ই এমন কিছু পরিস্থিতি আছে। বিদেশ গেলে তিনি আর আসতে নাও পারেন।
মঙ্গলবার ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে বিধাননগর আদালতে আবেদন সিআইডির৷ সূত্রের খবর, আগামী ৩০ জুন বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কণ্ঠস্বরের অভিষেকের নমুনা সংগ্রহ করা হবে৷ প্রসঙ্গত, ডিজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা ‘ডি জে’ মন্তব্য নিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় গত ১৫ মে অভিযোগ জানিয়েছিলেন জনৈক রাজীব সরকার৷ সম্প্রতি সেই মামলা হাতে নেয় সিআইডি৷ মামলায় তৃণমূল সাংসদকে আগেই টানা সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে সিআইডি৷
* স্ক্রিপ্টেড ছিল কি ডিজে মন্তব্য?
* কোন প্রসঙ্গে ডিজে বক্তব্য করেছিলেন?
* কি বোঝাতে চেয়েছিলেন ডিজে বক্তব্য বলে?
* কাদের উদ্দেশ্য করে এই বক্তব্য?
* কোন কোন জনসভায় এই বক্তব্য দিয়েছিলেন?
* সেখানে কারা উপস্থিতি ছিল?
* আপনি পার্টিকুলার দলের একটা উদ্দেশ্য করে বলেছিলেন এই মন্তব্য?
* আপনি আর আপনার দলের এই বক্তব্যটা এত প্রচার করে কি বার্তা দিতে চেয়েছিলেন?
* আপনি এত বড় মাপের মানুষ আপনি জানতেন না এই ধরনের মন্তব্য করা অপরাধ?
* এটা শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য না একটা উস্কানি অশান্তি ছড়াতে পারে আপনার জানা ছিল না?
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jun 24, 2026 11:37 AM IST
