কলকাতা: মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই কালীগঞ্জকাণ্ডে অ্যাকশন, এফআইআরে নাম থাকা সবাইকে গ্রেফতার করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেই তামান্না খুনে ২ দিনে গ্রেফতার ১৩ জন।
আরও পড়ুন, ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার চরম বিপদে পাশে দাঁড়াল ভারত, শুরু ‘অপারেশন Amistad’
‘তামান্নার ন্যায়বিচার আমাদের অগ্রাধিকার, প্রতিশ্রুতি পূরণ করছি। অপরাধ অপরাধই, নিরপেক্ষ ও দ্রুত অ্যাকশন নেওয়া হবে’, ধৃতদের তালিকা দিয়ে কালীগঞ্জকাণ্ডে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। গতকাল তামান্নার বাড়িতে যান বিশেষ সরকারি আইনজীবী। কালীগঞ্জকাণ্ডে সুবিচারের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘কৃষ্ণনগর পুলিশ জেলার দ্রুত ও আইনি পদক্ষেপ আমি খুশি। তামান্নার মায়ের সঙ্গে সাক্ষাতের পরই পুলিশ দ্রুত কাজ করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির পর আইনি ব্যবস্থা নিয়েছে। FIR-এ নাম থাকা প্রায় সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুগ্রাম, নাগপুরেও পুলিশ ক্রমাগত যোগাযোগ রেখেছে।’
মুখ্য়মন্ত্রীর সঙ্গে পরিবারের সাক্ষাতের পরই নেওয়া হল ব্য়বস্থা। কাকদ্বীপে CPM কর্মী দম্পতিকে পুড়িয়ে খুনের ঘটনায় ১০ জনকে এবং কালীগঞ্জে তামান্না খাতুনের খুনের ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই দুই ঘটনায় গ্রেফতারির পর বিচারের আশায় বুক বাঁধছে নিহত আনিস খানের পরিবারও।কেউ অপেক্ষা করেছেন এক বছর।কারও অপেক্ষা ছিল আরও লম্বা, ৮ বছর। কিন্তু, মঙ্গলবার সন্ধে থেকে বুধবার দুপুর, এই ১২ ঘণ্টা তাঁদের প্রায় হারিয়ে যাওয়া আশাটাকে নতুন করে বাঁচিয়ে তুলেছে। মঙ্গলবার মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন নদিয়ার কালীগঞ্জের নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন এবং কাকদ্বীপ খুন হওয়া CPM কর্মী দম্পতির ছেলে দীপঙ্কর দাস। জানিয়েছিলেন বিচারের দাবি। আর বুধবারই কাকদ্বীপে CPM কর্মী দম্পতি খুনে ১০ জন এবং কালীগঞ্জে তামান্না খুনে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।
২০১৮ সালে পঞ্চায়েত ভোটের ঠিক আগের রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বাড়ির মধ্য়ে সিপিএম কর্মী দম্পতি দেবু দাস ও ঊষারানি দাসকে পুড়িয়ে খুনের অভিযোগ ওঠে। নিহত দম্পতির ছেলে ১২ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু, পুলিশ গ্রেফতার করে এমন ৯ জন CPM কর্মীকে, যাঁদের নাম অভিযোগপত্রেই ছিল না। ৮ বছর ধরে মা-বাবার খুনের বিচারের জন্য় লড়াই চালাচ্ছেন, নিহত দম্পতির একমাত্র ছেলে দীপঙ্কর। মঙ্গলবার তিনি দেখা করেন মুখ্য়মন্ত্রীর সঙ্গে। তারপর অভিযোগপত্রে নাম থাকা ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।
North Bengal News | উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি । উত্তরবঙ্গের ৫ জেলায় কমলা সতর্কতা জারি