৬ই জানুয়ারি, তাঁর এবং রহমানের দু’জনেরই জন্মদিন৷ এই দিনেই ঘটে একটি চমৎকার ঘটনা৷ রহমানের দলের কাছ থেকে ইনস্টাগ্রামে একটি বার্তা পান দীপালি। রহমান, তাঁর সঙ্গে গানের রেকর্ড করতে চেয়েছিলেন। শুনে যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি৷ শীঘ্রই, তিনি রহমানের স্টুডিওতে রেকর্ডিং করার জন্য চেন্নাই পৌঁছে যান। তারপর যা ঘটে, তা ইতিহাস৷
