বাড়ি ফেরার আগে, বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার প্রার্থনা করার জন্য বান্দ্রার মাউন্ট মেরি ব্যাসিলিকায় যান। গির্জা থেকে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বসকো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন৷ তিনি লিখেছেন, “মায়ের কাছে গিয়ে কৃতজ্ঞতার প্রার্থনা না করে বাড়ি ফিরতে পারলাম না। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি, ভাল আছি এবং সেরে উঠছি। আমার পরিবার, বন্ধু, ভক্ত এবং যারা আমাকে তাঁদের প্রার্থনায় রেখেছেন ও এত ভালবাসা দিয়ে পাশে থেকেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।”
