Last Updated:
Sharadwat Mukherjee warns Abhishek Banerjee: ‘সেবাশ্রয়ে চিকিৎসা করেছেন ডাক্তার নন’, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর।
কলকাতা: অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ কর্মসূচি নিয়ে সামনে এসেছে একগুচ্ছ অভিযোগ। IMA পশ্চিমবঙ্গের যুগ্ম সম্পাদক এবং চিকিৎসক রঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, “রোগীদের দেওয়ার জন্য যে ওষুধ দেওয়া হতো সেগুলো প্রথিতযশা কোন কোম্পানির নয়। তখন যেতেন সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারের ছাত্ররা। তারা যেতে বাধ্য হতেন। এটাই ছিল থ্রেট কালচার।”
‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর ফল ভুগতেই হবে। যেটা হয়েছে সেটা ক্রাইম। যারা চিকিৎসা করেছেন তারা ডাক্তারই নয়। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আইন আইনের পথে চলবে। এর শেষ আমরা দেখে ছাড়ব। কেউ পার পাবে না।’ বুধবার সেবাশ্রয়ে চিকিৎসা বিতর্কে অভিষেককে চরমবার্তা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের।
চিকিৎসক অশোক নন্দী বলছেন, সেবাশ্রয়ে যে রিপোর্টগুলো তৈরি হত, সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হত। গোটা বিষয়টি নিয়ে তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার জানিয়েছে, লিখিত অভিযোগ দায়ের হলে সরকার যা ব্যবস্থা নেওয়ার নেবে।
অভিষেকের সেবাশ্রয় নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, ‘তৃণমূলের সময় সব হতে পারে। তৃণমূল পারে না এমন কোনও কাজ নেই। রাজনৈতিক দল ধারাবাহিকভাবে তিনবার ক্ষমতায় এসেছে যে রাজনৈতিক দলে পশ্চিমবঙ্গ থেকে ২২ টি সাংসদ গিয়েছে রাজ্যসভার সদস্য হয়েছে সেই রাজনৈতিক দল হারার পরে এক মাসের মধ্যেই ভেঙে গুড়িয়ে গেল। বিধায়ক বলছে বাড়ি থেকে বেরবো না, বেরোলে ডিম মারবে। পার্টি অফিস তালা লাগিয়ে দিচ্ছে তাদের কর্মী। যে সরকার এসএসকেএম হাসপাতালে কুকুরের ডায়ালিসিস করতে পারে যে সরকার একাধিক পরীক্ষায় উত্তরপত্র দেখিয়ে টাকা নিতে পারে সেই সরকার জালিয়াতি করেছে সেটা স্বাভাবিক বিষয়।’
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
Kolkata,West Bengal
