কলকাতা : অন্নপূর্ণা যোজনায় ৩ হাজার টাকা পাওয়ার যোগ্য কারা বা কারা যোগ্য নন, তা নিয়ে একাধিকবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী-সহ অন্য অনেক মন্ত্রী। এমনকী কাদের নাম বাদ গেছে বা কাদের রাখা হয়েছে, সেকথাও জানানো হয়েছে। এদিন বিষয়টি আরও একবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নেতাজি ইন্ডোরের অনুষ্ঠানমঞ্চ থেকে তিনি বললেন, “লক্ষ্মীর ভাণ্ডারে যে ২ কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গিয়েছিল, আমরা যখন সার্ভে করলাম, আমরা দেখলাম ২৭ লক্ষ এমন মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এখানে কীভাবে মৃত ব্যক্তির নাম আছে ? এখানে থাকে না এমন লোকের নাম আছে । তিন জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, তিন জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি। কারণ, সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না। কোনও অভারতীয় পেতে পারে না।”
তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে দেড় হাজার টাকা। বিজেপি আমলে এই প্রকল্পের নাম বদলে হয়েছে ‘অন্নপূর্ণা যোজনা’। দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক। বুধবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকে দুই ২৪ পরগনর কলকতা, হাওড়া ও হুগলি-র ৫ মহিলার হাতে প্রকল্পের শংসাপত্র তুলে দেন মখ্যমন্ত্রী। ছিলেন সহ অন্যান্য মন্ত্রী ও মুখ্যসচিব। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, “১ কোটি ৬০ লক্ষ যে আবেদনকারী তারমধ্যে ২৬ লক্ষ ফর্ম বাতিল হয়েছে। তাঁরা ক্রাইটিরিয়া ফিলআপ করেননি। বাকি যে ১ কোটি ৩০ লক্ষর বেশি ঝাড়াই-বাছাইতে যোগ্য বিবেচিত হয়েছেন। আমরা বেলা ১টার সময় আজ টাকা ট্রান্সফার করলাম। ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জনকে। আজ রাত ১২টা পর্যন্ত বাকিরাও পোর্টাল আপলোড হতে হতে তাঁদের অ্যাকাউন্টেও টাকা ঢুকতে শুরু করবে।” পাশাপাশি তিনি এদিনও জানিয়ে দেন, “লক্ষ্মীর ভাণ্ডারে যে ২ কোটির কাছাকাছি লাস্ট অ্যাকাউন্টে গিয়েছিল, আমরা যখন সার্ভে করলাম, আমরা দেখলাম ২৭ লক্ষ এমন মহিলার নাম আছে যারা ভারতীয় নন বা ভোটার লিস্টে নাম নেই। এখানে কীভাবে মৃত ব্যক্তির নাম আছে ? এখানে থাকে না এমন লোকের নাম আছে ? তিন জায়গায় ভোটার লিস্টে নাম ছিল, তিন জায়গায় টাকা অ্যাকাউন্টে ঢুকছিল এমন লোকের নাম আছে। আমরা এই লোকেদের নাম কেটেছি। কারণ, সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না। কোনও অভারতীয় পেতে পারে না।”
TMC News: সুপ্রিম কোর্টেও আটকাল না NIA তদন্ত, ৩ বছর পর রিষড়া কাণ্ডে অপরূপার স্বামীকে গ্রেফতার NIA-র