*যাচাইয়ের সময় আবেদনকারীদের আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাঙ্ক পাসবই, মোবাইল নম্বর-সহ আবেদনপত্রে ব্যবহৃত সমস্ত প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়। তবে প্রশাসন স্পষ্ট করেছে, আয়করদাতা, সরকারি চাকরিজীবী এবং নিয়মিত পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তাঁদের আবেদন বাতিল হবে।
