বাংলার গণ্ডি পেরিয়ে বলিউডের অতি পরিচিত মুখ রাজেশ শর্মা৷ বিভিন্ন পার্শ্বচরিত্রে অভিনয় করতে তাঁকে দেখা যায়৷ মাচিস, পরিণীতা, খোসলা কা ঘোসলা, বজরঙ্গি ভাইজান, এমএস ধোনি: দা আনটোল্ড স্টোরি , ডার্টি পিকচার-র মতো হিট বলিউড ছবিতে তাঁকে নিয়মিত দেখা গিয়েছে৷ এছাড়া বাংলা ও ওড়িয়া ছবিতেও অভিনয় করেছেন রাজেশ৷ লুধিয়ানায় জন্মগ্রহণ করেন এবং কর্মসূত্রে দীর্ঘদিন ছিলেন কলকাতায় । সেখানে তিনি কলকাতার ‘রঙ্গকর্মী’ নামক একটি নাট্যদলে অভিনয় শুরু করেন । তিনি নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রাক্তন ছাত্র ।
