Last Updated:
দীপিকা পাডুকোনের একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে। তাঁর গর্ভাবস্থায় এভাবে নেচে তিনি সকলের মন জয় করেছেন৷
মুম্বই: বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাডুকোন এখন তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের কারণে আলোচনায় রয়েছেন। বর্তমানে তিনি কাজ থেকে দূরে থেকে তাঁর দ্বিতীয় গর্ভাবস্থা উপভোগ করছেন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে অত্যন্ত উৎসাহের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। দীপিকার এই ভিডিওটি বেশ আলোড়ন সৃষ্টি করছে কারণ এতে তাঁর বেবি বাম্প দেখা যাচ্ছে।
দীপিকা পাডুকোন আবারও তাঁর ভক্তদের আনন্দিত করেছেন। হিলটন হোটেল চেনের জন্য অভিনেত্রীর নতুন বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে তাঁর বেবি বাম্প স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাঁর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন।
এই ভাইরাল ভিডিওতে দীপিকা পাডুকোনকে একটি স্টাইলিশ নীল প্যান্টস্যুটে দেখা যাচ্ছে। তিনি হিলটনের একটি বিলাসবহুল করিডোরে সাবলীল ও সুন্দরভাবে নাচেন৷ প্রতিবেদন অনুসারে, দীপিকা এই বিজ্ঞাপনটির শুটিং করেছিলেন যখন তিনি প্রায় চার মাসের গর্ভবতী ছিলেন। ভক্তরা তাঁর আত্মবিশ্বাস এবং ‘বস লেডি’ স্টাইলের প্রশংসা করছেন।
সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনটি আসা মাত্রই ভক্তরা দীপিকার প্রসংশায় ভরিয়ে দেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “দুয়ার মা-কে বেবি বাম্পে অসাধারণ লাগছে”। আরেকজন মজা করে লিখেছেন, “দুয়ার মা তাঁর দ্বিতীয় সন্তানকে বিশ্বমঞ্চে অভিষেক করাচ্ছেন।” ভক্তরা এ নিয়েও উচ্ছ্বসিত যে দীপিকাকে দীর্ঘ সময় পর অবশেষে পর্দায় একটি নতুন প্রজেক্টে দেখা গেছে। দীপিকা-রণবীর ২০১৮ সালে বিয়ে করেছিলেন।
দীপিকা পাডুকোন এবং রণবীর সিং ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ‘গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবির সেটে তাঁদের মধ্যে প্রেম হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের প্রথম কন্যা সন্তান দুয়া জন্ম নেন। এই বছরের এপ্রিলে, দীপিকা ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি শেয়ার করে তাঁর দ্বিতীয়বার গর্ভধারণের কথা জানান। ছবিটিতে তাঁর মেয়ে দুয়াকে একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে থাকতে দেখা যায়।
মাতৃত্বের এই সুন্দর যাত্রার পাশাপাশি দীপিকা নিজের কাজেও মনোযোগ দিচ্ছেন। শীঘ্রই তাঁকে শাহরুখ খানের বিপরীতে ‘কিং’ ছবিতে দেখা যাবে। এছাড়াও, অ্যাটলির পরিচালিত ‘রাকা’ ছবিতে তাঁকে সুপারস্টার আলু অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে।
Kolkata,West Bengal
Jul 08, 2026 12:15 PM IST
