*অন্যদিকে, দক্ষিণবঙ্গে পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক থাকলেও বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
