রিটায়ারমেন্টের জন্য কত টাকা লাগবে, তা কোন বিষয়গুলির উপর নির্ভর করে?বর্তমান জীবনযাত্রা ও মাসিক খরচ-অবসরের পরও যাতে একই ধরনের জীবনযাত্রা বজায় রাখা যায়, সেই অনুযায়ী কর্পাস তৈরি করতে হবে। বাড়ি, খাবার, স্বাস্থ্য, বিদ্যুৎ, পরিবহণ, বিনোদন-সহ সমস্ত নিয়মিত খরচ বিবেচনায় রাখা জরুরি।বর্তমান বয়স ও অবসরের বয়স-আজ আপনার বয়স কত এবং কবে অবসর নেবেন, তার উপর নির্ভর করে বিনিয়োগ কতদিন বাড়ার সুযোগ পাবে। যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন, চক্রবৃদ্ধি হারে তত বেশি লাভ হবে।মূল্যবৃদ্ধির হার-সময়ের সঙ্গে সবকিছুর দাম বাড়ে। আজ ৫০,০০০ টাকায় যে খরচ হয়, অবসরের সময় সেই একই জীবনযাত্রার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন হতে পারে।অবসরের আগে বিনিয়োগে প্রত্যাশিত রিটার্নচাকরিজীবনে বিনিয়োগ থেকে কত রিটার্ন পাওয়া যাবে, তার উপর কর্পাস তৈরির গতি নির্ভর করে। বেশি রিটার্ন পেলে কম টাকা জমালেও লক্ষ্য পূরণ হতে পারে।
