Last Updated:
Russian French Language Course: বিদেশি ভাষা শেখার বড় সুযোগ, ফ্রেঞ্চ ও রাশিয়ান কোর্সে ভর্তি শুরু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। আবেদন শুরু কবে থেকে?
বর্ধমান, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: স্নাতক উত্তীর্ণদের জন্য বড় সুযোগ নিয়ে এল বর্ধমান বিশ্ববিদ্যালয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা বিভাগে ফ্রেঞ্চ (French) এবং রাশিয়ান (Russian) ভাষার সার্টিফিকেট, ডিপ্লোমা ও অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যাঁরা বিদেশি ভাষা শিখে উচ্চশিক্ষা, গবেষণা, অনুবাদ, পর্যটন, আন্তর্জাতিক সংস্থা বা বহুজাতিক সংস্থায় কাজের সুযোগ তৈরি করতে চান, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩ জুলাই ২০২৬ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে। আবেদনপত্র জমা দেওয়ার পর ১৫০ টাকা আবেদন ফি (প্রযোজ্য ট্রানজ্যাকশন চার্জ অতিরিক্ত) অনলাইনে জমা দিতে হবে। কোন কোন কোর্সে ভর্তি হবে?
কারা আবেদন করতে পারবেন? সার্টিফিকেট কোর্সে আবেদন করতে হলে যেকোনও ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
ডিপ্লোমা কোর্সে আবেদনের জন্য সংশ্লিষ্ট ভাষায় সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সে আবেদনের জন্য সংশ্লিষ্ট ভাষায় সার্টিফিকেট এবং ডিপ্লোমা, উভয় কোর্সই উত্তীর্ণ হতে হবে। কীভাবে হবে ভর্তি? স্নাতক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে। সেই মেধাতালিকা অনুযায়ী যোগ্য প্রার্থীদের ভর্তি নেওয়া হবে। শুধুমাত্র আবেদন করলেই ভর্তি নিশ্চিত হবে না বলে বিশ্ববিদ্যালয় স্পষ্ট জানিয়েছে। ফ্রেঞ্চ ও রাশিয়ান উভয় ভাষার সার্টিফিকেট, ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমা, সব কোর্সের জন্য ভর্তি ফি ২,২৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভারতীয় আবেদনকারীদের জন্য Academic Bank of Credits (ABC/APAAR ID) থাকা বাধ্যতামূলক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুযায়ী অ্যান্টি-র্যাগিং আন্ডারটেকিংও জমা দিতে হবে। সরকারি সংরক্ষণ নীতি অনুসারেই আসন সংরক্ষণ করা হবে। বিদেশি ভাষা শেখার মাধ্যমে ভবিষ্যতে চাকরি ও উচ্চশিক্ষার নতুন দিগন্ত খুলে যেতে পারে। তাই আগ্রহী স্নাতক উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দিয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।
Barddhaman,West Bengal
Jul 12, 2026 10:01 AM IST
