Last Updated:
Annapurna yojana News: যুবকের নাম-পরিচয় সম্পর্কেও বিস্তারিত তথ্য মেলেনি। অন্যদিকে, বিক্ষুব্ধ মহিলাদের একাংশের অভিযোগ, যোগ্য আবেদনকারীদের অনেকে টাকা না পেলেও কিছু অযোগ্য ব্যক্তির অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকেছে।
তেহট্ট, নদিয়া, মৈনাক দেবনাথ: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে শাশুড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অথচ একই পরিবারের বৌমার অ্যাকাউন্টে আসেনি এক টাকাও! আর সেই নিয়েই নাকি সংসারে শুরু হয়েছে তুমুল অশান্তি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মহিলাদের বিক্ষোভের মাঝেই বিডিও অফিসে হাজির হতে হয়েছে বাড়ির যুবককে।
নদিয়ার তেহট্ট ১ নম্বর ব্লকের এই ঘটনা৷ যা নিয়ে এখন স্থানীয় এলাকায় রীতিমতো শোরগোল পড়েছে। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পর থেকেই কে টাকা পেলেন, আর কে পেলেন না—তা নিয়ে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে আলোচনা ও ক্ষোভ। তেহট্ট ১ নম্বর ব্লকও তার বাইরে নয়৷ এলাকার বহু মহিলাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় আবেদন করেছিলেন বলে জানাচ্ছেন।
সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া-না পাওয়াকে কেন্দ্র করে তেহট্টে ক্ষোভের পাশাপাশি ওই যুবকের ‘সাংসারিক অশান্তি’র ঘটনা এখন চর্চার কেন্দ্রবিন্দু।
Jul 12, 2026 11:27 AM IST
