Last Updated:
Kalighat Ex OC Case Update: ইডি চার্জশিটে উল্লেখ করেছে, হেয়ার স্ট্রিট থানার ওসি থাকাকালীন পুলিশের স্বাভাবিক কাজ কর্ম নিয়েই থাকতেন শান্তনু। নিজের সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন৷ কালীঘাট থানায় ওসি হিসেবে আসার পরই ভোল বদলে যায় শান্তনুর৷
কলকাতা: জমি কেলেঙ্কারির ঘটনায় ক্রমশ আরও স্পষ্ট হচ্ছে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসের ভূমিকা৷ কী ভাবে এত প্রভাবশালী সামান্য এক পুলিশকর্মী? উঠছে প্রশ্ন৷ কালীঘাট থানার ওসির দায়িত্ব নিতেই প্রভাবশালী হয়ে ওঠেন শান্তনু সিনহা বিশ্বাস! রাজনৈতিক ছত্রছায়াতে কালীঘাট থানার ওসির চেম্বারই হয়ে ওঠেছিল বিজনেস ডিলের একমাত্র ঠিকানা! ইডির দেওয়া চার্জশিটে শান্তনুর প্রভাব নিয়ে এহেন অভিযোগ৷ ইডির কাছে দেওয়া কলকাতা পুলিশের এক ইনস্পেক্টরের বয়ানকে চার্জশিটে উল্লেখ করে শান্তনুর প্রভাব সম্পর্কে তথ্য তুলে ধরেছে ইডি৷
ইডির দাবি, ওই ইনস্পেক্টর একাধিক সময় একাধিক থানায় সিনিয়র অফিসার হিসেবে পেয়েছেন শান্তনু সিনহা বিশ্বাসকে৷
ইডির চার্জশিটে বলা ওয়েল ফেয়ার কমিটি ও পুলিশের কো-অপারেটিভ ব্যাঙ্কে শান্তনুর একছত্র আধিপত্যের কথা উল্লেখ করা হয়েছে৷ ইডির দাবি, শান্তনুর অত্যন্ত ঘনিষ্ট বর্তমানে কলকাতা পুলিশের সাব ইনস্পেক্টর পদে কর্মরত, তাঁর বয়ানে শান্তনু সিনহা বিশ্বাস কীভাবে অনুদানের নামে টাকা তুলেছেন, তা সামনে এসেছে। চার্জশিটে ইডির দাবি, ওই সাব ইনস্পেক্টর বয়ানে জানিয়েছেন, শান্তনু সিনহা বিশ্বাস পরিকল্পনা করেই প্রত্যেকে থানায় সুভেনিয়র পাঠানো শুরু করেন। সুভেনিয়রে মাধ্যমে ৫ হাজার থেকে ৫০ হাজার পর্যন্ত অর্থ সংগ্রহ করা হত। চেক ও নগদে সেই টাকা তোলা হয়েছে ইডির চার্জশিটে উল্লেখ৷
Jul 15, 2026 11:22 PM IST
