Last Updated:
Renewable Energy-র ক্ষেত্রে ২৫ বছরের সাফল্য উদ্যাপন করতে করতে ইনোভেল এনার্জি সৌর EPC, স্মার্ট এনার্জি অবকাঠামো, সমন্বিত টেকসই সমাধান এবং ডিজিটাল এনার্জি পরিষেবার মাধ্যমে ভারতের পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তরকে আরও গতিশীল করে চলেছে। ASSOCHAM-এর এই স্বীকৃতি পরিবেশগত ও অর্থনৈতিক—উভয় ক্ষেত্রেই দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি এবং ‘বিকশিত ভারত-এর জন্য বিকশিত বাংলা’-র লক্ষ্যে সংস্থার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।
কলকাতা: পূর্ব ভারতের অন্যতম শীর্ষস্থানীয় নবায়নযোগ্য জ্বালানি (Renewable Energy) সংস্থা ইনোভেল এনার্জি প্রাইভেট লিমিটেড (Innovel Energy Pvt. Ltd.) দ্য অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া (ASSOCHAM)-এর আয়োজিত ‘এনার্জি মিট ২০২৬ অ্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’-এর সপ্তম সংস্করণে ‘সোশ্যাল চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড’-এ সম্মানিত হয়েছে। ‘বিকশিত ভারত-এর জন্য বিকশিত বাংলা’ শীর্ষক এই অনুষ্ঠানে শিল্পপতি এবং পরিচ্ছন্ন জ্বালানি খাতের অংশীদাররা পশ্চিমবঙ্গের শিল্প ও জ্বালানি রূপান্তরের রূপরেখা নিয়ে আলোচনা করেন।
PM Surya Ghar: ‘মুফত বিজলি যোজনা’ (PM Surya Ghar: Muft Bijli Yojana)-এর আওতায় গৃহস্থালিতে সৌরবিদ্যুতের প্রসারে অগ্রণী ভূমিকা পালন এবং বাণিজ্যিক ও শিল্প ক্ষেত্রে সৌরশক্তির ব্যবহার বাড়িয়ে ভারতের পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানির পথে রূপান্তরকে ত্বরান্বিত করার জন্য ইনোভেল এনার্জিকে এই সম্মান প্রদান করা হয়।
অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় ছিল—প্রগতিশীল নীতি, টেকসই পরিকাঠামো এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে অধিক বিনিয়োগের মাধ্যমে কীভাবে পশ্চিমবঙ্গকে একটি গুরুত্বপূর্ণ শিল্প ও ব্যবসায়িক গন্তব্য হিসেবে গড়ে তোলা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দীপক বর্মন, কৃষি বিপণন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা,-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দীপক বর্মন জানান, পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্য ধাপে ধাপে রাজ্যের সরকারি স্কুলগুলিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি স্থাপন করা। এর মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়নের পাশাপাশি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ ব্যয়ও কমানো সম্ভব হবে।

অন্যদিকে, অশোক দিন্দা পশ্চিমবঙ্গে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, রাজ্য সরকার আরও বেশি বিনিয়োগ ও উদ্যোক্তা আকর্ষণ করতে চায় এবং শিল্পোন্নয়নের জন্য ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সোশ্যাল চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড গ্রহণ করে ইনোভেল এনার্জি প্রাইভেট লিমিটেডের সিইও পার্থ প্রতিম চট্টোপাধ্যায় বলেন, ‘‘টেকসই উন্নয়ন এখন আর বিকল্প নয়, এটি আমাদের দায়িত্ব। ভারতের ভবিষ্যৎ উন্নয়ন নির্ভর করছে এমন একটি জ্বালানি ব্যবস্থার উপর, যা হবে পরিচ্ছন্ন, নির্ভরযোগ্য এবং সবার জন্য সহজলভ্য। উদ্ভাবন, ডিজিটাল প্রযুক্তি এবং কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ইনোভেল এনার্জি দেশের ‘নেট জিরো’ লক্ষ্যে সহায়তা করতে এবং শিল্প ও সমাজের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা গর্বের সঙ্গে জানাচ্ছি যে, ইতিমধ্যেই ২.৫ লক্ষেরও বেশি সফল সৌরবিদ্যুৎ স্থাপনা সম্পন্ন করেছি, যা ভারতের পরিচ্ছন্ন জ্বালানির রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’’
গত ২৫ বছরে, ইনোভেল এনার্জি আবাসিক, বাণিজ্যিক, শিল্প এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর ফলে কার্বন নিঃসরণ কমেছে, বিদ্যুতের খরচ কমেছে এবং টেকসই জ্বালানি সমাধানের নাগাল আরও বিস্তৃত হয়েছে।
Kolkata,West Bengal
