Last Updated:
Rajarhat Blast Case: শনিবার সন্ধ্যা প্রায় ৮টা নাগাদ ওই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন আগে একটি পরিবার ওই বাড়িটি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল।
কলকাতা: রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকায় শনিবার রাত প্রায় ৮টা নাগাদ ভাড়াবাড়ির একটি ঘরে বিস্ফোরণ ঘটে৷ ঘটনায় ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করে জিজ্ঞাসসাবাদ শুরু করেছেন নারায়ণপুর থানার পুলিশ৷ ধৃতদের নাম মোহাম্মদ শামিম ও শাহেনশাহ। মোহাম্মদ শামিমকে কামারহাটি ও মোহাম্মদ শাহেনশাহকে নারায়ণপুর এলাকা থেকে গ্রেফতার করল নারায়ণপুর থানার পুলিশ। কিন্তু, তদন্তকারীরা জানাচ্ছেন, এই ঘটনার মূল মাস্টারমাইন্ড অবশ্য অন্য একজন৷ তাঁর নাম নামাজি সিদ্দিকী৷
নারায়ণপুর বিস্ফোরণ কাণ্ডে মূল মাস্টারমাইন্ড নামাজি সিদ্দিকীর খোঁজ শুরু করেছে পুলিশ। টাকার ফান্ডিং থেকে শুরু করে ঘর ভাড়া প্রত্যেকটি ক্ষেত্রে সমস্ত ফান্ড তিনিই জুগিয়েছিলেন বলে তদন্তে উঠে এসেছে।
জানা গিয়েছে, এলাকায় সন্ত্রাস তৈরি করা গোটা এলাকা দখলদারির জন্য বোমা মজুদ রাখা হয়েছিল এবং বোমার মশলা। ঘর ভাড়া নিয়ে এখানে বোমা তৈরি করার ছক করা হয়েছিল।
রাজারহাট বিস্ফোরণের মূল মাস্টারমাইন্ড নামাজি সিদ্দিকীর বিরুদ্ধে পুরনো পাঁচটি মামলা রয়েছে৷ সেগুলি তোলাবাজি এবং আগ্নেয়াস্ত্র সংক্রান্ত মামলা। রাজারহাট থানা, নারায়ণপুর থানা, এয়ারপোর্ট থানা এবং কাশিপুর থানায় এই নামাজির বিরুদ্ধে একাধিক পুরনো মামলা রয়েছে। এবার সেগুলো খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
তবে নামাজি সিদ্দিকীর বাবার দাবি, বহুদিন ধরে তার ছেলে বিজেপি করে তাঁকে ফাঁসানো হয়েছে।
