হরমুজ প্রণালী এত গুরুত্বপূর্ণ কেন?
হরমুজ প্রণালী ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়েই পরিবাহিত হয়।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের প্রায় ২৫ শতাংশ অপরিশোধিত তেল এবং ২০ শতাংশ LNG এই রুট দিয়েই পরিবহন করা হয়। যদি কোনও কারণে দীর্ঘ সময়ের জন্য এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। এর প্রভাব পড়তে পারে পেট্রোল, ডিজেল, LPG-সহ অন্যান্য জ্বালানির দামেও।
তবে বর্তমানে জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়নি। নিরাপত্তাজনিত কিছু চ্যালেঞ্জ থাকলেও সরবরাহ ব্যবস্থা এখনও স্বাভাবিকভাবেই চলছে।
