ছাদের ছোট্ট পরিসরেই দেখা মিলবে মিয়াজাকি, কিং অফ জ্যাকপট, ব্যানানা ম্যাঙ্গো, পুসা পীতাম্বর, পুসা সূর্য, অরুণিকা, অরুণিমা, মায়া ম্যাঙ্গো, সেনসেশন, কাটিমোহন-সহ একাধিক বিরল প্রজাতির আমের। শুধু আমই নয়, রয়েছে জামরুল, গোলাপজাম, মাল্টা, মৌসুমি, লিচু, আনারস, জলপাই, ড্রাগন ফ্রুট, লেবু, দু’রকম কাঁঠাল, ছয় ধরনের আঙুর, সাত প্রজাতির আপেল এবং বিভিন্ন ধরনের অর্কিড। বিশেষভাবে ডোয়ার্ফ বা গ্রাফটিং প্রযুক্তির মাধ্যমে ছোট গাছেই ফল ধরানোর কৌশল ব্যবহার করছেন তিনি। এ বছর তাঁর সাতটি আপেল গাছেই প্রায় আড়াইশোটি আপেল ধরেছে, যা অনেককেই বিস্মিত করেছে।
