করের বোঝা কমায় বেড়েছে লাভ
PNB-র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও অশোক চন্দ্র জানান, ব্যাঙ্ক নতুন কর ব্যবস্থায় (New Tax Regime) চলে এসেছে। এর ফলে ব্যাঙ্কের কর বাবদ খরচ প্রায় ৩,৩৫৮ কোটি টাকা কমেছে, যার সরাসরি প্রভাব পড়েছে নিট প্রফিটে।
তিনি জানান, PNB-র ইতিহাসে প্রথম ত্রৈমাসিকে (Q1) এটিই সর্বোচ্চ লাভ। প্রথমবারের মতো ত্রৈমাসিক লাভ ৫,০০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে, যা ব্যাঙ্কের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির ইঙ্গিত দেয়।
