Last Updated:
Inspirational Success Story: হাওড়ার বাস কন্ডাক্টর ডলি রানা আজ বহু নারীর কাছে অনুপ্রেরণার নাম। নানা প্রতিকূলতা ও সংগ্রামকে জয় করে কীভাবে তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন, কেন তাঁর জীবনের লড়াই সকলের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে, জানুন তাঁর অনুপ্রেরণামূলক সংগ্রামের গল্প।
হাওড়া, রাকেশ মাইতি: ৫৯ বছর বয়সে যখন মানুষ জীবন থেকে অবসর নেওয়ার কথা ভাবেন, ঠিক তখনই নতুন করে স্বপ্ন দেখছেন হাওড়ার ডলি রানা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে চলা এই নারী কয়েক বছর আগেই সংসার ছেড়ে ব্যবসার হাল ধরেছিলেন, আর স্বপ্নকে বাঁচিয়ে রাখতে নিজেই পথে নেমে ছিলেন।
৬০ ছুঁই ছুঁই বয়স, সেই বয়সী হাতেই আজ বাসের গেটে দাঁড়িয়ে টিকিট কাটেন। সারাদিনের ব্যস্ততায় মেলে মাত্র চার ঘণ্টার বিরতি। একটি সাধারণ নিম্নবিত্ত পরিবার থেকে বাসের মালিক হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজের সোনাদানা পর্যন্ত খোয়াতে হয়েছে তাঁকে।
ডলি রানা বলেন, ‘জীবন মানে থেমে থাকা নয়, জীবন মানে নিরন্তর লড়াই।’ যতদিন শরীরে শক্তি থাকবে, ততদিন পর্যন্ত রাস্তায় থাকার অঙ্গীকার তাঁর। প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজের লক্ষ্যপূরণের যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা আজ অনেকের কাছেই এক অদম্য অনুপ্রেরণা।
Haora,West Bengal
Inspirational Success Story: উৎসব, অনুষ্ঠান জীবন থেকে বাদ! দিনে ২০ ঘণ্টা শুধুই কাজ, ৫৯ বছরের বাস মালিক ডলি রানা মহিলাদের অনুপ্রেরণা, কীভাবে এল সাফল্য?