রাম কাপুরের স্ত্রী গৌতমী কাপুর একজন মারাঠি বিয়ের আগে তাঁর নাম ছিল গৌতমী গাডগিল। প্রথম বিবাহবিচ্ছেদের পর গৌতমী দ্বিতীয়বার রাম কাপুরকে বিয়ে করেন। বর্তমানে একটি শো-তে গৌতমীর বিবাহবিচ্ছেদ নিয়ে রাম কাপুরের মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
আকাঙ্ক্ষা চামোল ও পামেলা সেরেনাকে রাম কাপুর বলেন, “স্বামী-স্ত্রী হিসেবে গৌতমী ও আমার সম্পর্ক অত্যন্ত ভাল। আসলে, জীবনে যখন কোনও প্রেমিক বা পছন্দের মানুষ আসে, তখন তো আমরা তাদের সামনে নিজেদের সেরা রূপটাই তুলে ধরি, তাই না? কিন্তু আমি ওর সামনে আমার সবচেয়ে খারাপ দিকটাই তুলে ধরেছি। ও আমার সব খারাপ দিক সম্পর্কে জানত, তবুও ও আমাকে পছন্দ করতে শুরু করেছিল।”
রাম কাপুর জানান,”আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে, নিজের প্রথম বিয়েতে তিনি সুখী ছিলেন না। সেই প্রথম বিয়েটি আড়াই বছর স্থায়ী হয়েছিল, তবে সেই সময়ে তাঁদের দু’জনের জন্যই হয়তো পরিস্থিতিটা অন্যরকম ছিল। সেই মধ্যবর্তী সময়ে আমাদের বন্ধুত্ব অনেক গভীর হয়ে উঠেছিল। আমি তাঁর প্রেমে পড়ে গিয়েছিলাম, তাই তাঁকে অনেক প্রশ্ন করতাম আর তিনিও সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেন৷”
গৌতমীর বিবাহবিচ্ছেদের বিষয়ে রাম কাপুর আরও বলেন, “আমি বুঝতে পেরেছিলাম যে সে বিবাহবিচ্ছেদ চায়৷ কিন্তু তাঁর পরিবার তাঁকে সমর্থন করছিল না। এবং তাকে বিবাহবিচ্ছেদ না করার পরামর্শ দেন৷ ঠিক তখনই গৌতমী সাহস সঞ্চয় করেছিলেন। যখন তিনি তাঁর প্রথম স্বামী মধুর শ্রোফলার সঙ্গে বিবাহবিচ্ছেদের সাহসী সিদ্ধান্তটি নিলেন, তখন রাম সবসময় তাঁর পাশে থেকে তাঁকে আশ্বস্ত করেছিলেন। রাম কাপুর বলেন, “আমি ঠিক করেছিলাম গৌতমীকে বলব যে আমি তাঁকে বিয়ে করতে চাই। ঠিক সেই সময়েই আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাই।”
রাম কাপুর স্বীকার করেন, তিনি যখন নিজের ভালবাসার কথা বুঝতে পারলেন তখন তিনি ‘মনসুন ওয়েডিং’ সিনেমার শ্যুটিং করছিলেন৷
ঠিক এই সময়েই গৌতমীর কথা তাঁর মনে পড়তে শুরু করে এবং তিনি নিজের ভালবাসার বিষয়টি উপলব্ধি করেন। রাম কাপুর বলেন, “আমি দিল্লিতে ‘মনসুন ওয়েডিং’-এর শ্যুটিং করছিলাম এবং রাতে আমাদের ফোনে কথা হতো। আমরা দীর্ঘ সময় ধরে কথা বলতাম। ফোন রাখার পর আমি বুঝতে পারতাম যে আমি তাঁর কথাই ভাবছি। আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ মেয়েটি খুবই ভাল ছিল। তাই আমি তাঁর থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে শুরু করি। কিন্তু তাঁর কথা মনে পড়ত এবং মনে হতো, ‘কী করছে গৌতমী?’—ঠিক এভাবেই তিনি ভালবাসা অনুভব করেছিলেন।”
গৌতমীও রামকে পছন্দ করতেন, কিন্তু নিজের অনুভূতির কথা প্রকাশ করতে তিনি দ্বিধা বোধ করতেন। রাম কাপুর স্পষ্ট করে বলেন, “নিজের অতীতের ঘটনা নিয়ে গৌতমীর কোনও আক্ষেপ নেই। তাঁর প্রথম স্বামী একজন ভাল মানুষ, তিনি কোনও অন্যায় করেননি।” এদিকে, গৌতমী ও রাম একে অপরের সঙ্গে দুই বছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে, তাদের দু’জনের পরিবারই এই বিয়েতে আপত্তি জানিয়েছিল। সেই আপত্তি উপেক্ষা করে ২০০৩ সালের ১৪ই ফেব্রুয়ারি তারা অত্যন্ত সাদামাটাভাবে বিয়ে করেন। এই দম্পতির সিয়া ও আক্স নামে দুটি সন্তান রয়েছে। বর্তমানে নেটফ্লিক্সের শো ‘লকআপ ২’- নিয়ে চর্চায় রয়েছেন অভিনেতা৷