জানা যায়, প্রায় ১৫ বছর আগে করিমপুর শহরের বাসিন্দা অনুরোধ মণ্ডল ও কার্তিক পাল ‘গাছ লাগাও, প্রাণ বাঁচাও’ এবং ‘একটি গাছ, একটি প্রাণ’ – এই ভাবনাকে সামনে রেখে করিমপুর রেগুলেট স্মার্ট ময়দানের এক কোণে একটি বটগাছ ও একটি পাকুড় গাছ রোপণ করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিল, ভবিষ্যতে মাঠে খেলতে আসা খেলোয়াড়, দর্শক ও পথচলতি মানুষ যাতে গ্রীষ্মের প্রখর রোদে এই গাছের ছায়ায় বিশ্রাম নিতে পারেন।
