IMD Weather Alert: সক্রিয় মৌসুমি অক্ষরেখার টানে বুধবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অতিবৃষ্টির কারণে বিভিন্ন নিচু এলাকায় জল জমে সাময়িক যানজটের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।