Last Updated:
Business Idea: শুধুমাত্র বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে জীবনের পাঠ শিখছে ১৮ বছরের বিশ্বজিৎ দে মোদক। উচ্চমাধ্যমিক পরীক্ষার পরই মায়ের সঙ্গে ব্যবসায় হাত বাড়িয়েছে বঙ্গ বিদ্যালয়ের এই ছাত্র। নিজের হাতে তৈরি ও রং করা মাটির থালা-বাটির কম্বো বিক্রি করে নজর কেড়েছে বাঁকুড়া শহরজুড়ে। মা-ছেলের এই অভিনব উদ্যোগ সাড়া ফেলেছে স্থানীয় রেস্তোরাঁ ও বাঙালিয়ানা প্রেমীদের মধ্যে।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: উচ্চ মাধ্যমিক দিয়েছে ছেলে, কিন্তু পড়াশোনার পাশাপাশি মাকে ব্যবসায় সাহায্য করছে বছর ১৮ এর বিশ্বজিৎ দে মোদক। রকমারি রঙিন থালা এবং প্লেটের কম্বো বানিয়ে করছে বিজনেস। বিশ্বজিৎ নিজেই তৈরি করে থালা প্লেট গ্লাস, মাটি দিয়ে তৈরি করে রোদে শুকিয়ে হাতে করে রং করে সে। তারপর শুকিয়ে গেলেই যথার্থ মূল্য রেখে বিক্রি করে বিশ্বজিৎ দে মোদক। পুরো সেটের দাম ৩০০ আর থালার দাম ৮০ টাকা। বাঁকুড়া শহরের সারদামনি কলেজের ঠিক পাশেই মা প্রতিমা দে মোদক এবং ছেলে বিশ্বজিৎ দে মোদক করছেন ব্যবসা।
পড়াশোনার পাশাপাশি ঘরের কাজে এবং ব্যবসার কাজে হাত লাগালে ছেলের সার্বিক উন্নতি হবে বলে মনে করেন বিশ্বজিতের মা। তিনি জানান, “আমার ছেলে পড়াশোনা করে তার সঙ্গে ঘরের সব কাজ করে। দোকানে খদ্দের দেখে এবং রংও করে। আমি মনে করি এভাবে কাজ করলে মানুষ হিসেবেও এগিয়ে যাবে, কাজের গুরুত্ব শিখবে। নিজের পায়ে দাঁড়ানোর একটা ইচ্ছে হবে। দায়িত্ব বাড়বে। দায়িত্ববান হবে।”
Bankura,Bankura,West Bengal
Jul 23, 2026 10:01 AM IST
Business Idea: রেস্তোরাঁয় চাহিদা তুঙ্গে, ঘরেও পৌঁছচ্ছে ‘মাটির কম্বো’! উচ্চমাধ্যমিক দিয়েই ব্যবসায় বিপ্লব বাঁকুড়ার বিশ্বজিতের, আইডিয়া নিতে পারেন আপনিও