Last Updated:
গত কয়েক দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্ত ভাবে চলছে বৃষ্টি। শুক্রবারও তার বিরাম হবে না। ওই দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। চার জেলায় হতে পারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহ থেকে পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে আবার ভারী বৃষ্টি ফিরতে পারে।
বিশ্বজিৎ সাহা, কলকাতা: আজ, শুক্রবার দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ; ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতেই। শনিবার থেকে বৃষ্টি কমবে। শনিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বুধবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলায়। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার বৃষ্টির কোনও সতর্কতা নেই। রবিবার থেকে শুরু ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা চলবে বুধবার পর্যন্ত। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশের পাশাপাশি আজ, শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। মূলত মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতে। উপকূল ও সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে বৃষ্টি কমবে। বুধবারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টি অর্থাৎ ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে দু’এক পশলা বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে। আজ, শক্রবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কোনও বৃষ্টির সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে। রবিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বুধবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দুই-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। শনিবার উত্তরবঙ্গের জেলাগুলির জন্য কোনও সতর্কবার্তা নেই আবহাওয়া দফতরের। বৃষ্টির সম্ভাবনা কম। রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এই তিন জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে।
সোমবার বৃষ্টি পরিমাণ একটু বাড়বে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। চার জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে। মঙ্গলবার এবং বুধবারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে তিন জেলাতে। কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।
কলকাতার আবহাওয়া:
কলকাতায় মূলত মেঘলা আকাশ। সকালের দিকে দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে বৃষ্টির সম্ভাবনা কমবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। আগামিকাল, শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির সম্ভাবনা ফের কিছুটা বাড়তে পারে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২.৯ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৪ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টিপাত হয়েছে ৫১.২ মিলিমিটার।
Kolkata,West Bengal
Jul 24, 2026 12:33 PM IST
