Last Updated:
West Bengal New Birth Death Registration: জন্ম-মৃত্যু নথিভুক্তিতে বড় বদল, পঞ্চায়েত প্রধানদের ক্ষমতা বাতিল; জেলাশাসকদের হাতে নতুন দায়িত্ব।
কলকাতা: রাজ্যে জন্ম-মৃত্যু নথিভুক্তিকরণে বড় প্রশাসনিক বদল। বৃহস্পতিবারের সাংবাদিক সম্মেলনের পর এবার জারি হল গাইডলাইন। জন্ম ও মৃত্যু নথিভুক্তিকরণে নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য। প্রতিটি জেলার জেলাশাসক (DM & Collector) এবার সংশ্লিষ্ট জেলার District Registrar of Births and Deaths হিসেবে দায়িত্ব পালন করবেন।
গ্রাম পঞ্চায়েত প্রধানদের (Pradhan) জন্ম-মৃত্যু নথিভুক্তির Sub-Registrar হিসেবে দায়িত্ব তাৎক্ষণিক ভাবে বাতিল করা হয়েছে। গ্রাম পঞ্চায়েত এলাকায় এবার পঞ্চায়েত সচিব বা অন্য কোনও সরকারি আধিকারিককে Registrar হিসেবে নিয়োগ করবেন জেলাশাসক। BMOH, গ্রামীণ হাসপাতালের সুপার, জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, স্টেট জেনারেল ও মেডিক্যাল কলেজ হাসপাতালের MSVP-দের নিজ নিজ প্রতিষ্ঠানের জন্ম ও মৃত্যু নথিভুক্তির Registrar করা হয়েছে।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) চলাকালীন জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যু নিয়ে ওঠা অনিয়ম ও জালিয়াতির অভিযোগের পর এবার রাজ্যজুড়ে শুরু হয়েছে নথি যাচাইয়ের প্রক্রিয়া। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, নির্বাচনের পর প্রশাসনের কাছে একাধিক অভিযোগ এসেছে। SIR চলাকালীন অনেক ভুল ও অনিয়ম ধরা পড়েছে। বিভিন্ন জায়গায় ভুয়ো জন্ম শংসাপত্রেরও হদিস মিলেছে। তাঁর কথায়, “নিয়ম থাকা সত্ত্বেও অনেক অনিয়ম হয়েছে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে জালিয়াতি করে থাকেন, তবে তাঁকে কোনওভাবেই ছাড়া হবে না।”
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Kolkata,West Bengal
