Last Updated:
Mamata Banerjee TMC to join CJP: দিল্লির আন্দোলনের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় , সোমবার ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে যোগদানের সম্ভাবনা।
কলকাতা: সোমবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির মঞ্চে যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে সমর্থন করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের শহিদ স্মরণ সভা থেকে তিনি কেন্দ্রের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। সেইসঙ্গে এও বলেন, প্রয়োজন হলে ককরোচ জনতা পার্টির বিক্ষোভে তিনি যাবেন। শুক্রবার জানা গিয়েছে তিনি রাজধাীতে সিজেপির প্রতিবাদে যোগ দিচ্ছেন।
দিল্লিতে নিট (NEET-UG 2026) পরীক্ষায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ‘ককরোচ জনতা পার্টি’-র ডাকা ‘চলো সংসদ’ কর্মসূচি ঘিরে জাতীয় রাজনীতি উত্তপ্ত বিগত কয়েকদিন ঘরে। আন্দোলনকারীদের উপর দিল্লি পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনার পর আগেই কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছরের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তাঁর অবস্থান আরও স্পষ্ট করলেন তিনি।
মঙ্গলবার ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ, ওয়াটার ক্যাননের প্রতিবাদে কংগ্রেস নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করে। এই বিক্ষোভে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধি, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি ভঢরা, দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও পবন খেরা, পঞ্জাব কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং, দীপেন্দর হুডা এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা অংশগ্রহণ করেন। এবার যন্তর-মন্তরের প্রতিবাদে যোগ দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।
I have stood firmly with the students and their movement from the very beginning. Their fight is not just for justice in the NEET scam- It is a fight to protect the future of every young Indian.
The brutal crackdown by the Delhi Police on peaceful protesters is deeply disturbing…
— Mamata Banerjee (@MamataOfficial) July 24, 2026
এই ঘটনায় সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক টানা ২৬ দিনের অনশন শেষ করেছেন। তাঁর কথায়, ‘দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য অশান্তির আশঙ্কার কথা মাথায় রেখেই’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে হরিয়ানার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে তিনি অনশন ভাঙেন। সেই সময় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং উপস্থিত ছিলেন। তাঁর পাশে ছিলেন স্ত্রী গীতাঞ্জলিও।
মৈত্রেয়ী ভট্টাচার্য
Kolkata,West Bengal
