Last Updated:
উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার বৃষ্টির কোনও সতর্কতা নেই। রবিবার থেকে শুরু ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা চলবে বুধবার পর্যন্ত। মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ ও সংলগ্ন বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি বাংলার উপর সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই দুইয়ের যৌথ প্রভাবে ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। পশ্চিমবঙ্গ উপকূল ও উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। সমুদ্রে ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের পূর্বাভাস সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বিভিন্ন জেলায় হলুদ ও কমলা সতর্কতা জারি।
অতি ভারী বৃষ্টির (কমলা সতর্কতা):
- পূর্ব মেদিনীপুর
- পশ্চিম মেদিনীপুর
- দক্ষিণ ২৪ পরগনা
শুক্রবার ও রবিবার এই তিন জেলায় কমলা সতর্কতা থাকবে।
ভারী বৃষ্টির (হলুদ সতর্কতা):
- কলকাতা
- হাওড়া
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- ঝাড়গ্রাম
- পশ্চিম বর্ধমান
- পুরুলিয়া
- বাঁকুড়া
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সতর্কতা নেই।
উত্তরবঙ্গের পূর্বাভাস
শুক্রবার ও শনিবার: বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।
রবিবার: বৃষ্টির পরিমাণ কমবে।
সোমবার থেকে বৃহস্পতিবার: দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশের পাশাপাশি আজ, শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। মূলত মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতে। উপকূল ও সংলগ্ন জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে বৃষ্টি কমবে। বুধবারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
