Bankura Sammilani Medical College: বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নতুন ভবন ও উন্নত ট্রমা কেয়ার সেন্টার নির্মাণের উদ্যোগ। প্রায় ১২০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হলে ‘গোল্ডেন আওয়ার’-এর মধ্যে চিকিৎসা পেয়ে প্রাণ বাঁচবে সংকটজনক রোগীদের। জঙ্গলমহলের চার জেলার স্বাস্থ্য পরিষেবায় যা এক নতুন দিগন্ত খুলে দেবে।