পূর্ব মেদিনীপুর: ট্রলারডুবিতে রামনগরেরমৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, আর্থিক সাহায্য় করার পাশাপাশি চাকরি ও ভাতার আশ্বাসও দেওয়া হয়, রাজ্য সরকারের তরফ থেকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গও তোলেন তিনি।
প্রশ্ন: অন্নপূর্ণা যোজনা বা আয়ুষ্মান..যেগুলি রাজ্য সরকারের প্রকল্প আছে, এগুলি কি ওরা পাবেন ?
মুখ্যমন্ত্রী : পাবেন, তো কেন পাবেন না…আমি যে পরিবারগুলি আছে, আমি তাঁদেরকে আমি পরামর্শ দিলাম, যারা অকালে উইডো (বিধবা) হয়ে গেলেন, আমি বিডিও-কে বলেছি, অন্নপূর্ণা যোজনা…দেখলাম যে পেয়েছে, ১-২ জন।আর এক আধজনকে হয়তো পাননি। যেহেতু আমাদের উইডো পেনশন দেড় হাজার টাকা। আর অন্নপূর্ণা ৩ হাজার টাকা, তিন হাজার টাকাই যাতে পান, সেটাও করা হয়েছে। ..আর ওদের স্কলারশিপ ১৮ বছর পর্যন্ত, ‘মিশন বাৎসল্য প্রকল্প’, তাতেও…তাঁরা পড়াশোন করছে ১৮ বছর পর্যন্ত, তাঁরা ৪ হাজার টাকা করে স্কলারশিপ পাবে।এলাকার এমএলএ দেখবেন।