Last Updated:
হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সে ৬৩৫ মিটার দীর্ঘ ২৪ নম্বর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যা তৈরিতে খরচ হয়েছে ২ কোটি ৬৯ লক্ষ টাকা। এই প্ল্যাটফর্মে ২৪ টি বগিযুক্ত দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন দাঁড়াতে পারবে।
হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সে ৬৩৫ মিটার দীর্ঘ ২৪ নম্বর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যা তৈরিতে খরচ হয়েছে ২ কোটি ৬৯ লক্ষ টাকা। এই প্ল্যাটফর্মে ২৪ টি বগিযুক্ত দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেন দাঁড়াতে পারবে। এর আগে ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৩০০ মিটার থেকে বাড়িয়ে ৫৯০ মিটার করার পরিকল্পনা ও কাজ হাতে নেওয়া হয়েছিল।
এত দিন হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে ১ থেকে ১৪ নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম ছিল। ওই কমপ্লেক্সে পূর্ব-পশ্চিম মেট্রোর স্টেশনের প্রবেশপথের গা ঘেঁষে একটি নতুন প্ল্যাটফর্ম নির্মাণের কাজ শুরু হয়েছে। নতুন ওই প্ল্যাটফর্ম ১৫ নম্বর হিসেবে পরিচিত হবে। অতীতে পুরনো কমপ্লেক্সে ৩১২ মিটার দীর্ঘ একটি ছোট প্ল্যাটফর্ম ছিল। মূলত পরিদর্শন যান, সেলুন কার কিংবা উদ্ধারকারী ট্রেন চালানোর জন্য সেই প্ল্যাটফর্ম ব্যবহার করা হত।
প্রায় ৩১২ মিটার দীর্ঘ পুরনো প্ল্যাটফর্মের জায়গায় নির্মীয়মাণ নতুন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৫৯১ মিটার। ওই প্ল্যাটফর্ম সংলগ্ন রেলপথ সোজা হওয়ায় ভবিষ্যতে শহরতলির ট্রেন ছাড়াও একাধিক ইন্টার-সিটি এক্সপ্রেস ওই প্ল্যাটফর্ম থেকে দ্রুত চালানো সম্ভব বলে মনে করা হচ্ছে। ট্রেন দ্রুত ওই প্ল্যাটফর্মে ঢুকে সেখান থেকে সহজে বেরিয়ে যেতে পারবে। ১২ কোচের ট্রেন ওই প্ল্যাটফর্ম থেকে সহজে চালানো যাবে বলে দাবি রেলের।
২৭ জুলাই সকাল ৫টা থেকে নতুন প্ল্যাটফর্মটি প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার জন্য খুলে দেওয়া হবে। ফলে ওই দিন থেকেই একাধিক যাত্রীবাহী ট্রেন ২৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়তে পারবে বা সেখানে পৌঁছতে পারবে। দূরপাল্লার ট্রেনে সাধারণত ১৮ থেকে ২০, সর্বাধিক ২৪ কোচের হয়। কিন্তু ২৩, ২৪ বা ২৬ বগির ট্রেন দাঁড়াতে পারে এমন প্ল্যাটফর্ম হাওড়ায় মাত্র একটি। সেটি হল ৯ নম্বর প্ল্যাটফর্ম। ফলে বেশি সংখ্যার বগিযুক্ত ট্রেন এলে ওই প্ল্যাটফর্ম সবসময় খালি পাওয়া যায় না। স্টেশনে ট্রেন ঢুকতে সময় লেগে যায়। এই পরিস্থিতির পরিবর্তন করতে পরিকাঠামো ঢেলে সাজছে। হাওড়ার ১, ৮, ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মকে সম্প্রসারিত করার কাজ হাতে নেওয়া হচ্ছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
