বৈঠকে সতীশ কুমার স্পষ্ট করে জানান, নিরাপত্তাই ভারতীয় রেলের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি সমস্ত জোনাল রেলকে নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা, ট্র্যাক, রোলিং স্টক ও সিগন্যালিং ব্যবস্থার নিয়মিত পরিদর্শন এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ধারাবাহিক নজরদারির নির্দেশ দেন। তিনি আরও বলেন, নিরাপদ ও নির্ভরযোগ্য ট্রেন চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ, সময়মতো রক্ষণাবেক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নিরাপত্তা-সংক্রান্ত ত্রুটির দ্রুত সমাধান অত্যন্ত জরুরি।
বৈঠকে বিভিন্ন বিভাগের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। যেখানে প্রয়োজন সেখানে নিরাপত্তা সরঞ্জাম ও ব্যবস্থার দ্রুত আধুনিকীকরণের নির্দেশ দেন চেয়ারম্যান। পাশাপাশি ট্র্যাক, সিগন্যালিং ব্যবস্থা, সেতু এবং লেভেল ক্রসিংগুলিতে ২৪ ঘণ্টা নজরদারি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারদের। রেল ও সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে রোড ওভার ব্রিজ (ROB) এবং রোড আন্ডার ব্রিজ (RUB) নির্মাণের মাধ্যমে লেভেল ক্রসিং গেট তুলে দেওয়ার কাজের অগ্রগতিও বৈঠকে পর্যালোচনা করা হয়। এছাড়া ট্রেনে অটোমেটিক স্মোক ডিটেকশন অ্যান্ড সাপ্রেশন সিস্টেম, ফায়ার ডিটেকশন অ্যান্ড সাপ্রেশন সিস্টেম এবং ফায়ার অ্যান্ড স্মোক ডিটেকশন সিস্টেমের মতো আধুনিক নিরাপত্তা প্রযুক্তি স্থাপনের অগ্রগতিও খতিয়ে দেখা হয়।
আরআরবি সিবিটি পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রস্তুতি
আসন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) কম্পিউটার বেসড টেস্ট (CBT) উপলক্ষে সারা দেশে বিপুল সংখ্যক পরীক্ষার্থীর যাতায়াতের কথা মাথায় রেখে বিশেষ প্রস্তুতির নির্দেশ দেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান।
স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পরীক্ষা পরিচালনকারী সংস্থার সঙ্গে সমন্বয় বজায় রাখতে।
স্টেশন ও পরীক্ষা-সংক্রান্ত এলাকায় পর্যাপ্ত আরপিএফ (RPF) ও জিআরপি (GRP) কর্মী মোতায়েন করতে।
মাইক ঘোষণা, সাইনবোর্ড এবং হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে।
স্টেশনে পর্যাপ্ত টিকিট কাউন্টার, পানীয় জল, অপেক্ষাগার, আলো এবং পরিচ্ছন্নতার ব্যবস্থা নিশ্চিত করতে।
স্টেশন, প্ল্যাটফর্ম ও আশপাশের এলাকায় কার্যকর ভিড় নিয়ন্ত্রণ করতে।
ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রেখে পরীক্ষার্থীদের সময়মতো গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করতে।
প্রয়োজনে মেডিকেল টিম, জরুরি পরিষেবা ও দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা প্রস্তুত রাখতে।
অপারেটিং, কমার্শিয়াল, সিকিউরিটি, ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল বিভাগের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে।
সতীশ কুমার বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা, আন্তঃবিভাগীয় সমন্বয় এবং ধারাবাহিক নজরদারির মাধ্যমেই পরীক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া সম্ভব। এই বৈঠকে কলকাতার ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্কর, অতিরিক্ত জেনারেল ম্যানেজার, প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার এবং অন্যান্য বিভাগীয় প্রধানরা।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, রেলওয়ে বোর্ডের নির্দেশিকা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি যাত্রী পরিষেবা উন্নত করা এবং আসন্ন আরআরবি সিবিটি পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে পূর্ব রেল সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।