Last Updated:
২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন আইনি বিয়ে সেরেছিলেন কাঞ্চন-শ্রীময়ী৷ বিয়ের বছর ঘোরার আগেই সাড়ে আটমাসের মধ্যেই মা হয়ে সকলকে চমকে দেন শ্রীময়ী৷ এবার তাঁদের ঘরে এল পুত্র সন্তান৷ ৫৬-তে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক৷
কলকাতা: মেয়ের নাম কৃষভি৷ ছেলের নাম রেখেছেন কৃষিভ৷ কৃষ্ণ ভক্ত শ্রীয়মী ও কাঞ্চন৷ ফলে ছেলে মেয়ের নাম এভাবেই রেখেছেন৷ আর ডাক নাম রেখেছেন গোপী আর গদা৷ মেয়ে গোপী, ছেলে গদা৷ নবজাতক ভাইয়ের থেকে মাত্র দেড় বছরের বড় দিদি৷ ফলে দু’জনের খুনসুটি চলবে সেটাই তো স্বাভাবিক৷ আর সেই সব নিয়ে ব্যস্ত থাকবেন শ্রীময়ী-কাঞ্চন৷ দু’জনেই অভিনেতা৷ কিন্তু মায়ের উপর যেহেতু সন্তান পালনের দায়িত্ব বেশি থাকে, তাই শ্রীময়ীকে সামলাতে হবে বেশি ভাগটা৷ তবে তিনি জানিয়েছেন যে কাঞ্চনও সন্তান পালন এবং ঘরের কাজে অনেকটা সাহায্য করেন তাঁর স্ত্রীকে৷
আপাতত তাঁরা তৈরি তাঁদের নতুন অতিথিকে নিয়ে৷ ভাইকে নিয়ে অনেক প্ল্যান করেছেন ছোট্ট কৃষভিরও৷ সেটা দেখা গেল শ্রীময়ীর ভিডিওতে৷ হাসপাতালে বেডে শুয়ে শুয়ে আদুরে ভিডিও করলেন অভিনেত্রী৷ নার্সিংহোমে ভিজিটিং টাইমে কৃষভি গিয়েছিল মা ও ভাইকে দেখতে৷ সেখানে গিয়ে ভাইকে দেখে খুব খুশি দিদি৷ সাধারণত দিদিরা ভাইদের খেয়াল রাখে, মায়ের অনুপস্থিতিতে তারা ছোট ভাইয়ের পরিচর্যা করে৷ কৃষভিও তাই করবে, কারণ সে এখনওই দেখাচ্ছে যে কীভাবে ভাইকে কোলে নেবে! তাকে মা শ্রীময়ী জিজ্ঞাসা করেন ভাইকে কী খাওয়াবে, তখন সে উত্তর দেয়, দই আর দুধ!
খুবই মিষ্টি এই ভিডিও৷ ছোট থেকে কৃষভির ছবি ও ভিডিও পোস্ট করেন শ্রীময়ী-কাঞ্চন৷ বড্ড মিষ্টি তাঁদের মেয়ে৷ ধীরে ধীরে বড় হচ্ছে সে৷ এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর দুষ্টু-মিষ্টি আচরণ উঠে আসছে৷ এখন তার সঙ্গে যোগ দেবে কৃষিভ৷ ভাই-বোন একসঙ্গে করবে খেলা আর কাঞ্চন ও শ্রীয়মীর ঘর জমজমাট থাকবে৷ এই নিয়ে আনন্দে থাকবেন দু’জনে৷ যদিও দ্বিতীয় সন্তান আসা নিয়ে কিছুটা দ্বন্দ্বে ছিলেন শ্রীয়মী৷ তবে এখন পুত্র ও কন্যা সন্তান নিয়ে তাঁর জীবন পূর্ণ, এমনই মন অভিনেত্রী৷ তাঁর মুখের হাসি সেই কথা বলে দিচ্ছে৷
সদ্য ছেলে হয়েছে শ্রীয়মী-কাঞ্চনের৷ তাঁদের দ্বিতীয় সন্তান হওয়ার কথা জানতে পারেননি কেউ৷ কারণ শ্রীয়মী নিজেই বুঝতে পারছিলেন না যে এই সন্তান তিনি কীভাবে সামলাবেন৷ কারণ তাঁর মেয়ে এখনও অনেক ছোট৷ তবে তাঁকে মনে জোর জুগিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত৷ তিনি প্রেগন্যান্ট জানার পর বাড়ির কাছের মানুষ যেমন বাবা-মাকে জানানোর পাশাপাশি বন্ধু ও দিদি ঋতুপর্ণা সেনগুপ্তকে এই খবর জানান কাঞ্চন পত্নী৷ তিনিই বলেন যে , মানুষ মাথা ঠুকে সন্তান পায় না, তোকে ঈশ্বর না চাইতেই দিয়েছে, একদম কোন নেগেটিভ চিন্তা করবি না ,মুখেও আনবি না৷ ব্যাস এরপর আর পিছনে ফিরে তাকাননি শ্রীয়মী ও কাঞ্চন৷ এখন তাঁদের কোলে পুত্রসন্তান৷
কাঞ্চন ও শ্রীময়ীর প্রেম পর্ব ও বিয়ে নিয়ে অনেক বিতর্ক হয়েছিল৷ তবে শ্রীময়ী খুবই সাহসী এবং নিজের সিদ্ধান্তের উপর তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে৷ এখন তাঁর থেকে বয়সে অনেকটা বড় কাঞ্চনের সঙ্গে সুখে সংসার করছেন শ্রীময়ী চট্টোরাজ৷
Kolkata,West Bengal
