Last Updated:
রণবীর সিং-এর পাশে বসে দীপিকা পাড়ুকোন৷ পাশে বসে ছোট দুয়া৷ দ্বিতীয় সন্তানের জন্য ফোটোশ্যুটের ছবি ভাইরাল৷
মুম্বই: দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন৷ এবছর সেপ্টেম্বর মাসে দ্বিতীয় সন্তান আসবে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘরে৷ দুয়া পাবে তার খেলার সঙ্গী৷ দ্বিতীয়বার প্রেগন্যান্সি ঘোষণা করার সময় দুয়ার হাতেই প্রেগন্যান্সি কিট ধরিয়ে ছবি পোস্ট করেন দীপিকা-রণবীর৷ খুবই আধুনিক ছিল এভাবে ঘোষণার বিষয়টা৷ এবার সামনে এলেন বেবি বাম্প নিয়ে দীপিকা! পাশে স্বামী রণবীর সিং এবং পাশে বসে রইল দুয়া৷ বাবা-মায়ের পাশে বসে ছোট্ট দুয়া৷ তাকে নিয়ে এই ফোটোশ্যুট করলেন বাবা-মা৷ এটা দেখে বোঝাই যাচ্ছে যে দীপিকা একদম নজরের বাইরে করেন না মেয়েকে৷ আর দুয়াও খুব মিষ্টি করে ক্যামেরার সামনে পোজ দিয়েছে৷
মাঝে দীপিকা, একদিকে স্বামী রণবীর সিং, অন্যদিকে মাকে আগলে মেয়ে দুয়া৷ কখনও সাদা কালো ছবি তো কখনও রঙিন ছবিতে সকলের মন ভুলিয়ে দিল দীপিকার ভুবন ভোলানো হাসি৷ বাচ্চা হবে, ফলে নিজের মুখেও সেই ছাপ পড়েছে৷ উজ্জ্বল এবং আরও সুন্দর লাগছে দীপিকাকে৷
২০১৮-র নভেম্বর-এ দীপিকা-রণবীর সিং-এর বিয়ে হয়৷ এর আগে প্রেম করেন দু’জনে৷ যদিও সেটা অনেকদিন ধরে গোপন রেখেছিলেন তাঁরা৷ তারপর বিয়ে করেন এবং বিয়ের ৬ বছর পর আসে তাঁদের মেয়ে দুয়া৷ এখন আবার দ্বিতীয় সন্তানের জন্য প্রস্তুত হচ্ছেন দীপিকা৷ এর মধ্যে তিনি কয়েকটি শ্যুটিংও করেছেন৷ তখন রণবীর সিং সামলেছেন মেয়ে দুয়াকে৷
তবে এই ছবিগুলো একটাও আসল নয়৷ সবই দিয়ে তৈরি৷ দীপিকার ফ্যান পেজ থেকে এই ছবি প্রকাশ করা হয়৷ তাঁরা তাঁদের প্রিয় তারকাকে এভাবে দেখতে চাইছেন৷ deepikabhavnani_padukone পেজ থেকে এই ছবিগুলো পোস্ট করা হয়েছে এবং লেখা হয়েছে, যদি এমন ফোটোশ্যুট করা করা হয়, কেমন হবে? (What if we get this kind of pregnancy photo shoot)
আবার এটাও লেখা হয়, (Dua be like i love you mumma papa soon to be four members of padukone singh family) দুয়া এমন বলতে পারে, আই লাভ ইউ মাম্মি-পাপা, শীঘ্রই পাড়ুকোন-সিং পরিবারে আমরা চারজন হতে চলেছি৷
Kolkata,West Bengal
