নীনা তাঁর আত্মজীবনী ‘সচ কহু তো’ লিখেছেন, “অনেকেই আমাকে গর্ভপাতের পরামর্শ দিয়েছিলেন। কেউ ভয় দেখিয়েছিলেন, একা মায়ের জীবন খুব সহজ হবে না। আমি ধৈর্য ধরে সকলের কথা শুনেছিলাম। সকলেই আমাকে নিয়ে চিন্তিত ছিলেন। কিন্তু বাড়ি ফিরে আমি একা ভাবতে বসেছিলাম, ‘আমার কী মনে হচ্ছে? নিজের কাছে উত্তর পেয়েছিলাম, আমি আনন্দে উচ্ছ্বসিত হয়ে গেছিলাম।”
