‘‘যেকোনও পরামর্শ বা যেকোনো মতামত, আলোচনার মাধ্যমেই হওয়া উচিত। হাউস (সংসদ) শুরু হওয়ার সাথে সাথেই হট্টগোল তৈরি করা, চলতে না দেওয়া, আর পরে সদস্যরা আলোচনা চাইবেন — এটা হতে পারে না। যদি কোনও বিষয় থাকে, কোনও পর্যবেক্ষণ বা ফিডব্যাক থাকে, কিংবা কোনও বিশ্লেষণ থাকে, তবে আলোচনার মাধ্যমেই তা সবার সামনে আসা উচিত। আমার মনে হয় সেটাই সঠিক প্রক্রিয়া হবে’’৷ মহুয়া মৈত্র বলেছেন যে, তিনি চান অমিত শাহ আজ সবকিছু ব্যাখ্যা করুন৷ এ প্রসঙ্গে মহুয়াকে কটাক্ষ করে সায়নী বলেন, ‘‘কিন্তু উনার চাওয়ায় তো সবকিছু হবে না। ‘ইফ উইশেস ওয়ার হর্সেস, বেগোর্স উড রাইড’।”