উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: নিটের প্রতিবাদের নামে তাণ্ডব, প্রতিবাদে বিজেপির তিরঙ্গা যাত্রা। যত লোক নিয়ে মিছিল, একই রুটে দ্বিগুণ লোক নিয়ে মিছিল, জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন নিজেদের প্রতিক্রিয়া দেন তাপস রায়, সজল ঘোষ।
২৪ জুলাই,শিয়ালদা থেকে ধর্মতলা, এই পথেই মিছিল করেছিল ৮টি বামপন্থী সংগঠন, অংশ নিয়েছিল ককরোচ জনতা পার্টির একাংশ। মিছিল শেষে জুতো, জলের বোতল ছোড়া ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। আক্রান্ত হয় সংবাদমাধ্য়ম। এই আবহে সোমবার, সেই একই রুটে, অর্থাৎ, শিয়ালদা থেকে ধর্মতলা তিরঙ্গা যাত্রা করল বিজেপি।
এদিন বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, ককরোচ জনতা হচ্ছে, তৃণমূল-সিপিএম-কংগ্রেস, এরা বিজেপির বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, জামাতি..আরও যারা যারা আছে, তাঁরা আছে ককরোচ। মানে ইন্ডি জোটের ডাক নাম, ককরোচ।’অপরদিকে, রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, আমরা জাতীয় পতাকা নিয়ে পূর্বেও নেমেছি। আজও নেমেছি। আগামী দিনেও নামব। তার কারণ জাতীয় পতাকা আমাদের বুকে, মৃত্য়ুর পরেও এই জাতীয় পতাকাই থাকবে।
প্রশ্ন: এই মিছিল থেকে কোনও বার্তা দিতে চান ?
তাপস রায় : এই মিছিল থেকে রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী শক্তি, যারা ভারতকে, পশ্চিমবাংলাকে, যারা অস্থির করতে চাইছে, তাঁদের বোঝানোর জন্য, দেখানোর জন্য, যে তোমাদের যেকোনও মোটিভ, সেটা আমরা ব্যর্থ করবোই।
প্রশ্ন: যারা গ্রেফতার হয়েছে, তাঁদের মধ্যে অনেকের সঙ্গেই তৃণমূল যোগ পাওয়া গিয়েছে। কারও সঙ্গে কংগ্রেসের যোগ..
তাপস রায় : নানা এটা তো ঘটনা। ওই যে ইন্ডি জোট..এমনি ইন্ডির পিন্ডি চটকে গিয়েছে। কিন্তু এখানে এবং দিল্লিতে, বাম-অতিবাম, সিপিএম, কংগ্রেস, তৃণমূল আছে।যারা এরেস্ট হয়েছে, এই সব দলেরই, যোগসাজশ পাওয়া যাচ্ছে।
পুরমন্ত্রী ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, আজকে আমাদের দেশের, আমাদের বাচ্চা, আমাদের স্টুডেন্টস, তাদের যে ইস্য়ু, আমরা সম্মান দিই। কিন্তু, বাচ্চাদেরকে শিখণ্ডী করে, যেভাবে বিরোধী দলগুলো নিজস্ব অ্য়াজন্ডা দিয়ে, দেশবিরোধী অ্য়াজেন্ডা নিয়ে এসে, এই ইস্য়ুর মধ্য়ে ৩৭০ ফিরিয়ে দাও, কাশ্মীর স্বাধীন করো, কোথা থেকে আসছে? আজকে যারা আমাদের স্টুডেন্টসদের শিখণ্ডী বানিয়ে, দেশকে দুর্বল করার চেষ্টা করছে, আমরা সেটা হতে দেব না। এবং, সেই কারণে, আজকে আমাদের তিরঙ্গা যাত্রা।