Last Updated:
অপরাধমূলক কর্মকাণ্ডে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে রাজ্য সরকারের। সিন্ডিকেট রাজ থেকে কাটমানি, অবৈধ রোড ট্যাক্স থেকে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে রাজ্য সরকারের হেল্পলাইন নম্বর চালু হল।
কলকাতা: যে কোনও ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে ‘জিরো টলারেন্স’ নীতি রাজ্য সরকারের। সিন্ডিকেট রাজ থেকে কাটমানি, অবৈধ রোড ট্যাক্স থেকে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হিসেবে রাজ্য সরকারের হেল্প লাইন নম্বর শুরু হল।
সিন্ডিকেট রাজের বিরুদ্ধে অভিযোগ জানানোর নম্বর – 155335
কাটমানি সম্পর্কিত অভিযোগ জানানোর নম্বর- 155334
অবৈধ রোড ট্যাক্স সম্পর্কিত অভিযোগ জানানোর নম্বর- 155337
বেআইনি চোলাই মদ সংক্রান্ত অভিযোগ জানানোর নম্বর- 155339
আজ, মঙ্গলবার ভবানী ভবনে শর্ট কোডের নম্বর গুলোর আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন কন্ট্রোল রুম। সঙ্গে ছিলেন পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বিগত সরকারের সময় রাজ্য জুড়ে বদনাম হয়েছে। সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সকলে অভিযোগ করতে পারবেন। আমরা অভিযোগ গুলো শুনে ব্যবস্থা গ্রহণ করা হবে। নম্বরগুলোর অপব্যবহার করবেন না। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করবেন না। যদি করেন তাহলে যিনি করবেন তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশে ১ লক্ষ চাকরি
এদিনের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমরা রাজ্য পুলিশের গরিমা ও কলকাতা পুলিশের উচ্চতা যে জায়গায় ছিল সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দু’দিন ধরে একদিন উত্তরবঙ্গে ও একদিন কলকাতায় পুলিশের সাথে আলোচনা করেছেন কী ভাবে আরও উন্নত করা যায়৷’’
এরপরেই মুখ্যমন্ত্রী জানান উত্তরপ্রদেশকে অনুসরণ করেই নতুন লক্ষ্য নিয়েছে পশ্চিমবঙ্গ৷ তিনি বলেন, ‘‘আমরা উত্তরপ্রদেশের সরকারকে অনুসরণ করতে পারি, যেখানে লক্ষ পিছু ২০০ জন পুলিশ কর্মী৷ আমরা ১ লক্ষ পুলিশ নেব। ৫৭ হাজার শূন্যপদ রয়েছে৷’’ তিনি জানান, যাঁরা ইতিমধ্যেই ট্রেনিং নিয়ে বসে আছেন কনস্টেবল পদে তাঁদের পুজোর আগে কাজে লাগানো যাবে বলে তাঁর আশা৷
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
