Last Updated:
Coconut Industry Growth: নারকেল শিল্পকে আধুনিক রূপ দিতে বড় উদ্যোগ জেলা প্রশাসনের। হাজার হাজার বেকার তরুণ-তরুণী ও স্বনির্ভর গোষ্ঠীকে স্বাবলম্বী করতে নতুন রোডম্যাপ তৈরি। সেই কারণে উৎপাদন কয়েকগুন বৃদ্ধি করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। যার ফলে হু-হু করে আয় বাড়বে অনেকের।
নন্দীগ্রাম, সৈকত শী: পূর্ব মেদিনীপুরের চেনা ছবি মানেই সমুদ্রের গর্জন আর সারি সারি নারকেল গাছের সবুজ দোলা। উপকূলীয় এই জেলার আবহাওয়া ও মাটি নারকেল চাষের জন্য বরাবরই অত্যন্ত উপযোগী। বহু বছর ধরেই নারকেল এবং নারকেলের ছোবড়া কেন্দ্রিক নানা কুটির শিল্প এখানকার মানুষের রুজি-রোজগারের অন্যতম প্রধান উৎস। তবে এবার আর কেবল ঐতিহ্য ধরে রাখা নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় ও সুপরিকল্পিত পদক্ষেপে এই চেনা শিল্পকেই জেলার অর্থনীতির আসল চালিকাশক্তি করে তুলতে চলেছে স্থানীয় প্রশাসন। জেলাজুড়ে নারকেলের উৎপাদন কয়েক গুণ বাড়াতে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমেছেন প্রশাসনিক আধিকারিকরা।
উন্নত জাত ও জলবায়ু সহনশীল গাছের চারা চাষিদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি, পুরোনো ও উৎপাদন ক্ষমতা কমে যাওয়া গাছগুলির বদলে বেশি ফলনশীল হাইব্রিড চারা লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস এবং সঠিক পরিচর্যা সংক্রান্ত প্রশিক্ষণ দিয়ে চাষিদের ফলন বৃদ্ধিতে সার্বিক সহায়তা করবে প্রশাসন, যাতে প্রতি বিঘা জমি থেকেই আয়ের অংক দ্বিগুণ করা সম্ভব হয়। উৎপাদন বৃদ্ধির মূল লক্ষ্য কিন্তু কেবল নারকেল বিক্রি করে ক্ষান্ত থাকা নয়, বরং জেলায় কর্মসংস্থানের এক নতুন জোয়ার আনা। প্রশাসন পাশে থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ায় জোর দিচ্ছে।
নারকেলের কাঁচামাল ব্যবহার করে তোষক, দড়ি, ঘর সাজানোর নানা শৌখিন জিনিসপত্র তৈরির ইউনিট গড়ে তুলতে সহজ শর্তে আর্থিক ও কারিগরি সাহায্য দেওয়া হবে। বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা এবং বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করে তোলাই প্রশাসনিক এই উদ্যোগে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। এ বিষয়ে জেলাশাসক জানান, “নারকেল থেকে বহু কিছু তৈরি হয়। শুধু তাই নয় এর ছোবড়া সহ পাতা কাজে লাগে। বর্তমানে আয়ুষ মন্ত্রক নারকেল উৎপাদনে জোর দিয়েছে। এই জেলায় সম্ভাবনা আছে নারকেল গাছ তৈরি করে কর্মসংস্থানের।”
Purba Medinipur,West Bengal
Coconut Industry Growth: দ্বিগুণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স, বেকারদের পকেটে ঢুকবে মোটা টাকা! চেনা বিজনেসেই ফিরবে ভাগ্য? গোপন ট্রিকটা শিখে নিন