Last Updated:
US Sanctions 4 Indian Firms, 3 Nationals Over Iran Trade Under: ইরানের সঙ্গে বাণিজ্য করা সকলের উপর নিষেধাজ্ঞা চাপাচ্ছে ট্রাম্পের দেশ। সেই অঙ্কে আমেরিকার কোপে পড়ল ভারতও। ৪ ভারতীয় সংস্থা ও ৩ নাগরিকের উপর চাপানো হল নিষেধাজ্ঞা। ‘অপারেশন ইকনমিক আউটকাস্ট’-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
ওয়াশিংটন: ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতভিত্তিক চারটি সংস্থা এবং তিনজন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। তেহরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর লক্ষ্যে নতুন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ অভিযানের অধীনে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।
