Last Updated:
Nepal Flood History: ২০১৪ থেকে ২০২১, বন্যা-ভূমিধসে বারবার বিধ্বস্ত নেপাল। এক ঝলকে দেখে নিন ১২ বছরের ইতিহাস।
রসুয়া: হড়পা বানে বিধ্বস্ত উত্তর নেপালের রসুয়া জেলা। বুধবার সকালে চিন সীমান্তবর্তী ওই জেলায় আচমকা ওই হড়পা বান নামে। তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বানের তোড়ে ভেসে গিয়েছে ঘরবাড়ি, বাজার, একের পর এক গাড়ি। রসুয়া জেলার একটি জলবিদ্যুৎ প্রকল্পও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে ব্যাপক হতাহতের আশঙ্কা করছে রসুয়া জেলা প্রশাসন। নেপাল এমন ঘটনার সাক্ষী থেকেছে এর আগেও। গত ১২ বছরে একাধিকবার নেপালে ব্যাপক বন্যা ও ক্ষয়ক্ষতি হয়েছে।
