Last Updated:
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার পরিস্থিতিতে আপাতত স্থগিত রাখা হয়েছে উদ্ধারকাজ। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির (NDRRMA) দেওয়া তথ্য অনুযায়ী, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৯।
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার জেরে উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ত্রিশূলি এলাকায় ভারী বৃষ্টির কারণে আবহাওয়ার পরিস্থিতির আরও অবনতি হওয়ায় হেলিকপ্টার উড়তে পারছে না। ফলে আপাতত বন্ধ রয়েছে উদ্ধার অভিযান।
