Last Updated:
ভয়াবহ বন্যা ও ভূমিধসে নেপালে শত শত মানুষের মৃত্যু এবং বহু মানুষের নিখোঁজ হওয়ার পর জোরদার উদ্ধার অভিযান শুরু করেছে নেপালি সেনা। হেলিকপ্টার ও স্থলপথে ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষদের উদ্ধার করা হচ্ছে, পাশাপাশি ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকেও বহু মানুষকে নিরাপদে বের করে আনা হয়েছে।
কাঠমান্ডু: নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান। ভোটে কোশী নদীর আকস্মিক বন্যায় নেপাল-তিব্বত সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা বিধ্বস্ত হয়েছে। ২৮ অগাস্ট পর্যন্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭৯-এ, নিখোঁজ রয়েছেন ১,৯২৪ জন। তিব্বতে আরও পাঁচজনের মৃত্যু এবং ৫৫৮ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
