Last Updated:
এর আগে তাঁর বিয়ে নিয়ে জোর চর্চায় ছিলেন অভিনেতা৷ বিয়ের ৫-৬ মাসের মধ্যেই নাকি তাঁদের ডিভোর্স হয়ে যাচ্ছে, এই নিয়ে অনেক কথা হয়েছে৷ তা নিয়ে যদিও মুখ খোলেন অভিনেতা৷
কলকাতা: প্রায় রাত ১, ফেসবুক লাইভে রণজয় বিষ্ণুকে দেখা গিয়েছে অন্ধকারের মধ্যে দৌড়তে৷ তিনি বারবার বলছেন যে কেউ নাকি তাঁকে অনুসরণ করছেন৷ লাইভে তাঁকে খুবই আতঙ্কিত লাগছিল৷ তিনি কোনও মতে প্রাণে বাঁচার চেষ্টা করছিলেন৷ কথা বলতে বলতে হাঁপাতে থাকেন রণজয়৷ তারপর তাঁর ভিডিওটি হঠাৎ করে থেমে যায়…এরপর তাঁর ফোন অফ হয়ে যায়৷ এই নিয়ে তাঁর ভক্তরা চিন্তিত হয়ে পড়েন৷ সকলে তাঁকে প্রশ্ন করতে থাকেন, যে কী হল রণজয়ের কী হল? সত্যিই কী হল তাঁর?
