Last Updated:
শনাক্ত না হওয়া এবং দাবিদারহীন দেহগুলির সম্পর্কে বিশদ তথ্য ইতিমধ্যেই ওয়েবসাইটে আপলোড করেছে নেপাল পুলিশ৷
হড়পা বানের বিপর্যয়ের উদ্ধার হওয়া যে দেহগুলি এখনও শনাক্ত হয়নি, সেগুলিকে সমাহিত করার কাজ শুরু করল নেপাল৷ এখনও পর্যন্ত নেপালের বিপর্যয়ে ৭০০-র বেশি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ নেপালের সরকারি আধিকারিকদের দাবি, বিপুল সংখ্যক অজ্ঞাতপরিচয় মৃতদেহ জমতে শুরু করায় তা থেকে সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে৷ পাশাপাশি, দেহাবশেষগুলিতেও ক্রমশ পচন ধরতে শুরু করেছে৷
