Last Updated:
Nepal Flood: হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ হড়পা বানে নেপালে যখন ধ্বংসযজ্ঞ চলছে, তখন অসীম সাহস ও দ্রুত সিদ্ধান্ত নিয়ে ১,৬৪৩ জন পড়ুয়ার প্রাণ বাঁচালেন নুয়াকোটের ত্রিভুবন ত্রিশুলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজেন্দ্র দাওয়াদি।
কাঠমাণ্ডু: পাহাড় ভেঙে প্রবল বেগে ছুটে আসছে সাক্ষাৎ ‘মৃত্যুদূত’৷ গোটা গ্রামটার প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে৷ তখনই খবরটা পেলেন স্কুলের প্রিন্সিপাল স্যার৷ একদিকে মৃত্যু, অন্যদিকে ১,৬৪৩ নিষ্পাপ কচিকাঁচাদের মুখ৷ হাতে সময় খুব অল্প৷ জীবন-মৃত্যুর সেই মধ্যিখানে দাঁড়িয়ে দ্রুত একটা সিদ্ধান্ত নিলেন তিনি৷ নেপালের মহাপ্রলয়ে তাঁর ওই এক সিদ্ধান্তই বাঁচিয়ে দিল হাজার হাজার পড়ুয়ার প্রাণ৷ কী করেছিলেন নেপালের শিক্ষক রাজেন্দ্র দওয়াড়ী?
