বিয়েতে তাঁর নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর অভিনেতা তীব্র সমালোচনার শিকার হন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমারও খরচ আছে এবং আমার টাকার প্রয়োজন, আমারও জীবিকা নির্বাহ করতে হয়। ২০২০ সালে ব্রেইন স্ট্রোকের পর কাজ পাওয়া কঠিন হয়ে গিয়েছিল। তারপর থেকে পাঁচ বছর কেটে গেছে এবং আমি সংসার চালানোর জন্য যা যা করতে পারতাম, তাই করছিলাম। কখনও কখনও বিয়েতে নেচে আমি ২ লাখ বা ৪ লাখ টাকা আয় করি। যারা আমাকে ট্রোল করে, তারা জানে না এটা কতটা কঠিন।”