গুয়াহাটি: বিগত কয়েক বছর ধরেই আইপিএলের নিলামের আসর (IPL Auction) দেশের বাইরেই বসছিল। তবে রিপোর্টে দাবি করা হয়েছিল এবার বিসিসিআই দেশের মাটিতেই আইপিএলের নিলাম আয়োজনের বিষয়ে ভাবনাচিন্তা করছেন। এবার সেইসব জল্পনা-কল্পনায় সিলমোহর পড়ল। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া (Devajit Saikia) আসন্ন আইপিএলের দিনক্ষণ এবং ভেন্যু জানিয়ে দিলেন।
ANI-কে দেওয়া সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া জানান বিগত তিন বছরে সৌদি আরব, দুবাই এবং আবু ধাবিতে আইপিএল নিলামের আসর বসানোর পরে এ বছরে ভারতেই নিলাম আয়োজিত হবে। তিনি বলেন, ‘সৌদি আরব, দুবাই এবং আবু ধাবি, তিনবার বিদেশের মাটিতে আইপিএলের নিলাম আয়োজনের পর এই বছর আমরা সেটি ডিসেম্বর মাসে গোয়ায় আয়োজিত করতে চলেছি।’