Last Updated:
Actress Arrested: মহারাষ্ট্র মানব পাচার বিরোধী সেল একটি বহুল আলোচিত যৌন চক্রের পর্দাফাঁস করেছে। এই অভিনেত্রী চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে তরুণীদের পতিতাবৃত্তিতে বাধ্য করতেন। পুলিশের হাতে গ্রেফতার অভিনেত্রী।
চলচ্চিত্র জগৎ দূর থেকে চাকচিক্যময় ও ঝলমলে মনে হলেও, ভেতর থেকে তা ততটা নয়। সম্প্রতি এমন একটি ঘটনা সামনে এসেছে, যা চলচ্চিত্র জগতকে হতবাক করে দিয়েছে। মহারাষ্ট্রের মানব পাচার বিরোধী সেল একটি বহুল আলোচিত যৌন চক্রের পর্দাফাঁস করেছে, যেখানে এক অভিনেত্রী চলচ্চিত্রে আকর্ষণীয় ভূমিকার প্রলোভন দেখিয়ে তরুণীদের পতিতাবৃত্তিতে বাধ্য করতেন। পুলিশ ওই অভিনেত্রীকে গ্রেফতার করেছে এবং দুই ভুক্তভোগীকে উদ্ধার করেছে। এই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে৷
ইতিমধ্যেই পুলিশ মুম্বইয়ের এক বাসিন্দাকে গ্রেফতার করেছে, যিনি নিজেকে ওয়েব সিরিজ ও ভোজপুরি ছবিতে কাজ করা একজন অভিনেত্রী বলে দাবি করেন। তিনি তরুণীদের ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি যৌন চক্রে প্রলুব্ধ করতেন। পুলিশ ওয়াগলে এস্টেটের হোটেল সাই চাট রেস্তোরাঁ ও বারে একটি ফাঁদ পেতে অভিনেত্রীকে হাতে-নাতে ধরে ফেলে। এবং সেখান থেকে তরুণীদেরও উদ্ধার করে।
যৌন চক্র চালানোর অভিযোগে অভিযুক্ত অভিনেত্রীকে ডাক্তারি পরীক্ষার পর গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। আদালত তাকে পুলিশি হেফাজতে পাঠিয়েছে। বর্তমানে আরও তদন্ত চলছে।
