Last Updated:
Narendra Modi-Amit Shah: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে এই জয়কে কর্মীদের ত্যাগ, সংগ্রাম এবং সাধারণ মানুষের আস্থার ফল বলে উল্লেখ করেন।
নয়াদিল্লিঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর একসুরে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’জনেই এই জয়ের কৃতিত্ব দিয়েছেন দলের কর্মীদের ত্যাগ, সংগ্রাম এবং মানুষের আস্থাকে।
প্রধানমন্ত্রী মোদি বলেন, বাংলার এই ফলাফল “জনশক্তির জয়” এবং সুশাসনের প্রতি মানুষের আস্থার প্রতিফলন। তিনি বাংলার প্রতিটি ভোটারকে কৃতজ্ঞতা জানিয়ে আশ্বাস দেন, নতুন সরকার মানুষের স্বপ্নপূরণে কাজ করবে এবং সকলের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।
The Lotus blooms in West Bengal!
The 2026 West Bengal Assembly Elections will be remembered forever. People’s power has prevailed and BJP’s politics of good governance has triumphed. I bow to each and every person of West Bengal.
The people have given a spectacular mandate to…
— Narendra Modi (@narendramodi) May 4, 2026
অন্যদিকে অমিত শাহ তাঁর বার্তায় বলেন, বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয় অসংখ্য কর্মীর আত্মত্যাগ, সংগ্রাম ও বলিদানের ফল। তিনি উল্লেখ করেন, বহু পরিবার হিংসা সহ্য করেও দলীয় আদর্শ থেকে বিচ্যুত হয়নি—এই জয় তাঁদের ধৈর্যেরও জয়।
শাহ আরও বলেন, শূন্য থেকে প্রখর সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর এই দীর্ঘ যাত্রায় যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন এবং আদর্শে অটল থেকেছেন, তাঁদের প্রতি তিনি শ্রদ্ধা জানান। বাংলার মানুষের এই বিপুল রায়কে তিনি শহিদ কর্মীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য বলেও উল্লেখ করেন।
बंगाल में भाजपा को मिली यह ऐतिहासिक जीत हमारे असंख्य कार्यकर्ताओं के त्याग, संघर्ष और बलिदान का परिणाम है। यह उन परिवारों के धैर्य की जीत है, जिन्होंने हिंसा सहकर भी भगवा ध्वज नहीं छोड़ा।
भाजपा की शून्य से आज प्रचंड बहुमत तक पहुँचने की इस कठिन यात्रा में जिन कार्यकर्ताओं ने अपने…
— Amit Shah (@AmitShah) May 4, 2026
এই ঐতিহাসিক জয়ের জন্য তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্য, বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্যের সর্বস্তরের কর্মীদের অভিনন্দন জানান। মোদি ও শাহ—দু’জনেই স্পষ্ট করেন, এই জয় শুধু রাজনৈতিক সাফল্য নয়, বরং নতুন এক উন্নয়নমুখী ও অন্তর্ভুক্তিমূলক বাংলার সূচনার বার্তা বহন করছে।
Kolkata,West Bengal
